উত্তর-পূর্ব দিকে সরে গেছে ঘূর্ণিঝড় আম্পান। সেই সাথে স্থল নিম্নচাপে পরিণত হয়ে পরিণত হয়েছে সুপার সাইক্লোনটি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।
নিম্নচাপটি এখন পাবনার দিকে এগিয়ে যাচ্ছে, ধিরে ধিরে দুর্বল হয়ে যাবে। আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে সরে যাবে।
তিনি জানান, সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে।

