সারদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত ১ হাজার ৯৭৪ জন স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। যা দেশে মোট আক্রান্তের ৭ শতাংশের ওপরে।
চিকিৎসকদের প্রধান সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ শহীদ উল্লাহ জানান, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন চিকিৎসক, ৫০৪ জন নার্স এবং ৭৯৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী। ৪ চিকিৎসকসহ ৫ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। কোয়ারেন্টিনে দেড় হাজারের বেশি।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৫১১ জনে।
এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫ জন। মোট সুস্থ ৫৬০২ জন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

