করাচির আবাসিক এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লাহোর থেকে ১০৭ জন আরোহী নিয়ে করাচির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি ।
এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কলকাতা টোয়েন্টিফোর সেভেন। এতে দেখা যায়, পিআইএর ওই উড়োজাহাজটি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ করেই পড়ে যায়। এরপর ধোঁয়ার কুণ্ডলি উড়তে থাকে।
ঘটনাটিকে ‘বীভৎস দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন অনেকেই। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি হাজার হাজার ভিউ হয়েছে।
জানা যায়, লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট এ-৩২০ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ওই ফ্লাইটে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।
আরও জানা যায়, লাহোর থেকে যাত্রা শুরু করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে বিধ্বস্ত হয়।

