রণবীরকে সালমানের থাপ্পড়, কুকুরছানা সম্বোধন!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সালমান খানের রাগের বিষয়ে কম বেশী সকলেরই জানা। বিশেষ করে বলিউডের সকলেই প্রায় জানেন চট করে রেগে যান সাল্লু। আর এই রাগের জন্যই একবার রণবীর কাপুরের গালে চড় বসিয়ে ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের এক অভিজাত ক্লাবে। এমনকি একটি আওয়ার্ড শো তে রণবীরকে সালমান কুকুরছানা বলেও সম্বোধন করেছিলেন।

তবে সকলে ভেবেছিলেন এর পিছনে কারণ হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও আসল কারণ ছিল অন্য কিছু।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় বড় তারকা হয়ে ওঠেননি রণবীর। সবে মাত্র কয়েকটি ছবি তার হাতে তখন। কিন্তু সালমানের সঙ্গে সেদিন বাকবিতণ্ডায় জড়ান রণবীর।

বেশ কয়েকটি ছবি যেমন ওয়ান্টেড, দাবাং এগুলির সাফল্যের পরে সালমান সেদিন সেই ক্লাবে বন্ধু সঞ্জয় দত্তের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। রনবীরও তার বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু হঠাৎই সালমানের সঙ্গে জনসমক্ষে তর্ক লেগে যায় তার। দুজনেরই মাথা গরম হয়ে ওঠে। এবং তর্ক এমন জায়গায় পৌঁছায় যে সালমান রণবীরের গালে চড় বসিয়ে দেন। সেসময় দুই অভিনেতার মধ্যে হাতাহাতি বন্ধ করেন সঞ্জয় দত্ত। অপ্রস্তুত হয়ে সেই ক্লাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হন রণবীর।

এই ঘটনার পরে সালমানের বাবা সেলিম খান রণবীরের বাবা ঋষি কাপুরের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। তখন থেকেই সালমান ও রনবীরের মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়। আর তারপরে আসেন ক্যাটরিনা কাইফ। একসময় সালমানের সঙ্গে সম্পর্ক ছিলো ক্যাটরিনার।

কিন্তু তার পরেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে রণবীরের সঙ্গে প্রেম করতে শুরু করেন ক্যাটরিনা। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। কখনোই কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি একটি আওয়ার্ড শো তে রণবীরকে সালমান কুকুরছানা বলেও সম্বোধন করেছিলেন।