সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ইঁদুরের ভিডিও। তবে যেমন তেমন ইঁদুর নয়। এ হল শিল্পী ইঁদুর। ছবি একে দিব্যি ব্যবসা করছে এই ইঁদুরবাজি!
জেনে আশ্চর্য হবেন যে এই ইঁদুরের আঁকা চিত্রকর্ম বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এই ইঁদুরের আঁকা ছবির মূল্য ১০০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯২,০০০ টাকা!
ইঁদুরটির মালিক যখন জানতে পারেন তার পোষ্য এমন ভালো ছবি আঁকে তখন তিনি রাসায়নিকহীন রঙের মিনি ক্যানভাস কেনেন। এই রঙ দিয়েই ইঁদুরটি নিজের আঁকার কেরামতি চালাতে থাকে।
ইঁদুরের মালিকের কাছে আরও ৪টি ইঁদুর রয়েছে এমন। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় ইঁদুরটি নিশ্চিন্তে খাবার খাচ্ছে, আর খেতে খেতেই সে দিব্যি ছবি আঁকছে।

