বাংলাদেশর মতো ভারতেও আজ পালিত হচ্ছে ঈদ। এই ঈদে এরই মধ্যে নিজ হাতে বিরিয়ানি রান্না করে ফেলেছেন সাইফ আলি খান।
সাইফের হাতের বিরিয়ানি যে বেশ মজাদার, এবার সে কথা সোশ্যাল মিডিয়ার ফাঁস করে দিলেন সাইফপত্নী বলিউড কুইন কারিনা কাপুর খান।
যদিও প্রথমে ইনস্টাগ্রামে বিরিয়ানির ছবি শেয়ার করেন কারিনা কাপুরের বড়বোন কারিশমা কাপুর। বোনের সেই ছবি পালটা শেয়ার করেন কারিনা।
রোববার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাটন বিরিয়ানির একটি ছবি শেয়ার করেন লোলো। যেখানে বিরিয়ানির আধ-খাওয়া প্লেট দেখা যায়।
কারিশমার শেয়ার করা ওই ছবির নীচেই বেবো লেখেন, সাইফ নাকি সবচেয়ে ভাল বিরিয়ানি তৈরি করতে পারেন। তার হাতের মাটন বিরিয়ানি মজাদার। শুধু তাই নয়, বিরিয়ানির সেরা শেফের তকমাও সাইফকে দেন কাপুরকন্যা।
সূত্র: পিংকভিলা, হিন্দুস্তান টাইমস

