রাজধানী ঢাকা সোমবার (২৫ মে) রাত ৮টা ৪২ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। সেইসাথে
ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে এই ভূ-কম্পনের উৎপত্তি ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত সিলেটেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

