নারায়ণগঞ্জে একদিনেই করোনা শনাক্ত ১৪৫


corona test#paperslife

নারায়ণগঞ্জে নতুন করে ১৪৫ জন করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরও বেশ কিছু নমুনা পরীক্ষার ফল আসা বাকি ছিল, যেগুলো পাওয়া গেছে। সব মিলিয়ে নতুন করে ১৪৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭০ জনে।

তিনি আরও জানান, জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাতেই করোনার সংক্রমণ বেশি। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকাতেই মৃত্যু হয়েছে ৪৯ জনের।