চীনে আবারো বাড়ছে করোনা সংক্রমণ, নতুন আক্রান্ত ৩৬


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। মাঝে চীন সরকার তাদের দেশে করোনা সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে দাবি জানালেও এবার নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের কথা জানা গেছে। আরও জানা যায় দেশটিতে আবারো নতুন করে ৩৬ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে নতুন করে আক্রান্তদের মধ্যে ২৯ জন উপসর্গবিহীনভাবেই সংক্রমিত। নতুন সংক্রমণের বেশিরভাগই উহান প্রদেশ থেকে যেখানে ৬.৫ মিলিয়ন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

এ বিষয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৭টি নতুন আমদানি করা ঘটনা সামনে এসেছে। এদের মধ্যে পাঁচটি ইনার মঙ্গোলিয়া অটোনমাস রিজিয়ন এবং সাংহাইতে একটি এবং ফুজিয়ানে একটি ঘটনা সামনে এসেছে।

এছাড়াও উহান শহরে ২৬টি নতুন উপসর্গবিহীন ঘটনার কথা সামনে এনেছে স্থানীয় স্বাস্থ্য কমিশন। এমন ঘটনার প্রায় ৩৩৪ জন মেডিকেল পর্যবেক্ষণে রয়েছেন।

চীন কর্তৃপক্ষ জানিয়েছে করোনাভাইরাসের শনাক্তকরণে মে মাসের ১৪ তারিখ থেকে ২৩ তারিখ অবধি ১১.২ মিনিয়ন জনসংখ্যার শহরে ৬.৫ মিলিয়নের বেশি মানুষের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয়েছে।

সোমবারের তথ্য অনুযায়ী, ৮২,৯৯২ করোনা আক্রান্তের বিষয় এখনও অবধি জানা গিয়েছে মেনল্যান্ডে পাশাপাশি, ৪,৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এই ধরনের মারণ ভাইরাস নিয়ে গবেষণা হয়। সেই গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই এমন অভিযোগ তুলেছে আমেরিকাসহ একাধিক দেশ।

এই অবস্থায় চীন অবশ্য বারবার ব্যাখ্যা দিয়েছে যে গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়েনি। এবার ওই ল্যাবরেটরির ডিরেক্টর সামনে আনলেন নতুন ব্যাখ্যা। জানালেন সত্যিই ওই ল্যাবরেটরিতে ছিল বাদুড় থেকে পাওয়া তিনটি জীবন্ত করোনাভাইরাস। কিন্তু সে গুলির সঙ্গে COVID-19 কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি।

তবে নতুন আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রী’ও করোনা আক্রান্ত, তবে তার কোনও উপসর্গ নেই।