নিউজিল্যান্ডের হাসপাতালে নেই কোনো করোনা রোগী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নিউজিল্যান্ডে হাসপাতালে থাকা শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (২৭ মে) সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। যার ফলে এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও করোনা রোগী নেই।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফির্ড বলেন, বর্তমানে দেশের কোনো হাসপাতালে আর একজন রোগীও নেই যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ সুস্থ হয়ে মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী ছাড়া পাওয়ার পর এই সংখ্যা এখন শূন্য।

হাসপাতাল ছাড়লেও এখনও করোনা রোগী শূন্য হয়নি দেশটিতে। জানা যায়, বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ২১, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে কিছু ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৪। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন।