‘দ্য সিম্পসনস’এর নামে বেশ আগে থেকেই আছে নানা কুখ্যাতি। অনেকেই বলেন পৃথিবীর নানা ঘটনা বা দুর্যোগের পূর্বাভাস মিলেছে এই কার্টুনে। ‘দ্য সিম্পসনস’-এর একটি পর্বে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। এর ১৭ বছর পর কাকতালীয় ভাবে মিলে যায় বিষয়টি। এমনকি টুইন টাওয়ার হামলা ও ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে হামলার আভাসও নাকি মিলেছে ‘দ্য সিম্পসনস’এ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পূর্বাভাস নাকি প্রায় তিন দশক আগেই দিয়েছিল একটি জনপ্রিয় কার্টুন সিরিজ, দ্য সিম্পসনস। অন্তত এমনটাই দাবি ‘দ্য সিম্পসনস’-এর একদল ফ্যানের।
যদিও এই ধারাবাহিকটিতে ভাইরাসের নাম ওসাকা বলে ব্যবহার করা হয়েছিল, যা বর্তমানে করোনা ভাইরাস নামে আতঙ্ক সৃষ্টি করেছে বিশ্ব জুড়ে।
মূলত ১৯৯৩ সালে প্রচারিত দ্য সিম্পসনসের একটি এপিসোডে দেখা গেছে যে আমেরিকার কল্পিত শহর স্প্রিংফিল্ডে একজন ব্যক্তি জাপান থেকে এসেছেন। তিনি শহরে আসার সঙ্গে সঙ্গেই ছোঁয়াচে এই রোগে পুরো শহর জুড়ে একটি বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়ে। ‘দ্য সিম্পসনস’-এর ওই পর্বটির নাম ছিল ‘মার্গ ইন চেইনস’। এই পর্বগুলি এবং বর্তমানে করোনার ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিটির মধ্যে সাদৃশ্য রয়েছে।
কেউ কেউ একে ভবিষ্যদ্বাণী আবার কেউ কেউ একে একটি কাকতালীয় ঘটনা হিসেবে বিবেচনা করছে। কারণ ধারাবাহিক অনুযায়ী প্রদর্শিত ভাইরাসটি জাপান থেকে এসেছে। আর এদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনার ভাইরাস ছড়িয়েছে। তবে এই ধারাবাহিকের ভক্তরা একে ভবিষ্যদ্বাণী হিসেবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মন্তব্য করছেন।
https://www.youtube.com/watch?v=hqCVB0tOSVQ

