দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৫৪৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৮৭৬ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জন। দেশের ৫২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৯৭৮১ জন।
আজ রোববার (৩১ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
শনিবার (৩০ মে) একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সোয়া লাখেরও বেশি। গতকাল সারা বিশ্বে এক লাখ ২৬ হাজার ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪০২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৫২৮ জন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন ৭০ হাজার ৯১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫৬ হাজার ৪২২ জন। অপরদিকে ২৭ লাখ ৩৪ হাজার ৭৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।

