ভারতে আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়


ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহতা দেখেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। এর তাণ্ডবে ক্ষত না শুকাতেই আরেক ঘূর্ণিঝড়ের খবর শোনা যাচ্ছে।

তবে এ ঝড়টি বঙ্গোপসাগর নয়, আরব সাগরে উৎপত্তি হবে। ভারতের আবহাওয়া অধিদপ্তর দেশটির পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। আরব সাগরে এটি এখন শক্তিশালী হচ্ছে।

জানা যায়, আরব সাগর এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অঞ্চলে একটি ঝড়ের সূত্রপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও ২৪ ঘণ্টার মধ্যে তা ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এলাকায় ২ থেকে ৪ জুন, উত্তর উপকূলে ২ থেকে ৩ জুন এবং গুজরাট, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলিতে ৩ থেকে ৫ জুন ভারী থেকে অতিভারী বর্ষণ হবে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে।

তবে সতর্কবার্তা পেয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আম্পানের তাণ্ডবের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ওই দুই রাজ্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য দুটির মৎস্যজীবীদের ৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।