এবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিসর্গ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত কয়েকদিন আগের সুপার সাইক্লোন আম্পানের রেশ না কাটতেই এবার আগামীকাল ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে পারে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

বর্তমানে নিম্নচাপ রূপে আরব সাগরে অবস্থান করলেও আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আগামী ১২ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও এর পরের ১২ ঘণ্টায় শক্তিবৃদ্ধি করে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল বিকেলে ঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটে আঘাত হানতে পারে। এ দু’টি রাজ্যে ইতোমধ্যেই জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি টিম মোতায়েন করা হয়েছে।

এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান বলেছেন, ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতা স্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।