ভারতে চলছে করোনা দেবীর পূজা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নভেল করোনাভাইরাসে যখন বিপর্যস্ত সারাবিশ্ব, তখন এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন বিহারের নারীরা।

প্রাণঘাতী করোনাভাইরাসকে ‘মা’ ডেকে ‘দেবী’ মেনে পূজা হয়েছে রাজ্যের বক্সার শহরে। এই ব্যাধি যেন প্রিয়জনদের আক্রমণ না করে সেজন্য সেই প্রার্থনাতেই ‘করোনা মা’-এর পূজা করেছেন ওই নারীরা।

এদিন রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে ‘করোনা দেবী’র উপাসনায় নয়টি লাড্ডু, নয়টি ফুল, নয়টি লবঙ্গ, নয়টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে পুঁতে প্রার্থনা করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দলটির মধ্যে কুসুম দেবী নামে এক নারী নাকি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখেছেন, নয়টি লাড্ডু, নয়টি ফুলসহ নানা উপাচার দিয়ে পূজা করলে করোনার দেবী খুশি হন। তাকে কোনওভাবে সন্তুষ্ট করা গেলেই এই মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে। এ কারণেই দলবেঁধে পূজা শুরু করেছেন তারা।

ওই নারীদের অন্ধভক্তের এমন নমুনা দেখে হতবাক হয়েছেন অনেকেই। এই আধুনিক যুগেও এমন একটি কুসংস্কার কেন মানছেন সেই প্রশ্ন করা হলেও জবাব মেলেনি। তাদের দাবি, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৮ হাজারের বেশি। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ১৮৪ জন। মারা গেছেন ৬ হাজার ৬৪৯ জন।

সূত্র: এনডিটিভি