ভারতের বেসরকারি টেলিভিশন জি বাংলার রিয়েলিটি শো সা রে গা মা পাতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।
দীর্ঘ সময় পর তার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন। রবিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘তামাশা’ শিরোনামের গানটি।
এ পর্যন্ত গানটি ভিউ হয়েছে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি। কিন্তু এই গানের পাশে পছন্দের চেয়ে অপছন্দের চিহ্নই বেশি দেখাচ্ছেন ভক্তরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ হাজার লাইকের পাশাপাশি ডিজলাইকের সংখ্যা ১ লাখ ৯৩ হাজারের বেশি।
ফলে অপছন্দ করছে কয়েকগুণ শ্রোতা। যেটা নোবেলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণেই বলে মনে করছেন ভক্তরা।
সম্প্রতি নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সঙ্গীতশিল্পীর। যার কারণে নিজেদের পছন্দের তালিকা থেকে নাম কেটে দিচ্ছেন ভক্তরা।
প্রকাশিত গানের মন্তব্য বাক্সেও নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি। ফলে সহসাই নোবেল তার হৃত জনপ্রিয়তা ফিরে পাবেন কি না সন্দেহ রয়েছে।
নোবেলের ভাষ্যমতে তিনি নতুন গাঞ্জ মুক্তির জন্য আলোচনা তৈরির চেষ্টা করছিলেন, যার কারণে সংগীত জগতের অনেক শীর্ষ ও গুণী ব্যক্তিও নোবেলের এসব কাণ্ডে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হন।
শুধু তাই নয়, র্যাব অফিসে গিয়ে নোবেলকে ক্ষম চাইতে হয়, ভারতের ত্রিপুরা রাজ্যে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।; এসব কারণে মারাত্মক ধ্বস নামে নোবেলের জনপ্রিয়তায়। ভক্তরা হয়তো এই নোবেলকে চাননি। যার কারণে নোবেলকে এখন প্রত্যাখান করছেন।

