মানুষ আমি করছি দাবি,মনুষ্যত্ব নাই
আমি এই সমাজের দরদী মানুষ ভাই।
আমিও মানুষ তুমিও মানুষ কোনো ভেদাভেদ নাই,
তইলে কেন ধনী-গরিবে এতো ফারাক ভাই?
হ্যাঁ আমি এই সমাজের সভ্য মানুষ ভাই।
কথায় কথায় খোটা দিচ্ছি সমাজ ব্যাবস্থাকে,
প্রশ্ন হলো এই সমাজকে চালায় রে ভাই কে?
সমাজকে আজ খারাপ বলতে দ্বিধা নাহি করো,
নিজেকে আজ প্রশ্ন করো,তুমি নিজেই কি ঠিক করো?
জঞ্জাল ভরা সমাজটাকে আমরাই গড়ে তুলছি,
এক থেকে দুই হলেই আবার বড় বড় কথা বলছি।
উপরে ভাই সর্বদা বলি আমি সমাজের জন্য,
ভিতরে ভাই দূর্নীতি করে সমাজ করছি বিচুর্ন।
জঞ্জাল ভরা সমাজকে যদি ভালো করতে চাই,
নিজের ভুল টা ধরবার পর অন্যের ভুলে যায়।
পেপার’স লাইফ/কবিতা/সুলতান মাহমুদ সাকিব

