তিন মাস পর কাতারে খুলে দেওয়া হলো মসজিদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

তিন মাস বন্ধ থাকার পর কাতারে খুলে দেওয়া হয়েছে মসজিদ। সোমবার (১৫ জুন) ভোর থেকে কাতারজুড়ে প্রায় ৫০০ মসজিদ খুলে দেওয়া হয়েছে নামাজ আদায়ের জন্য।

ফলে মসজিদ গুলোতে আবারও মুসলিদের আনাগোনা ও ইবাদতের মুখরিত হয়ে উঠবে পবিত্র ঘরগুলো। পরবর্তীতে ধীরে ধীরে সব মসজিদ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ওয়াকফ মন্ত্রণালয়।

অন্যদিকে ইমাম ও মুয়াজ্জিনের আযানের ১০ মিনিট আগে মসজিদে উপস্থিত হতে হবে। মসজিদের দরজা জানালা খোলা থাকলেও অজুখানা ও টয়লেট বন্ধ থাকবে।

আর মসজিদে নামাজিদের প্রবেশের জন্য আযানের পাঁচ মিনিট আগে একটি দরজা খোলা হবে। নিজস্ব জায়নামাজ, মাস্ক, মোবাইলে এহতেরাজ অ্যাপ থাকা বাধ্যতামূলক অন্যথায় মসজিদে কেউ প্রবেশ করতে পারবে না।

একজন মুসল্লি থেকে অন্যজনে সামাজিক দূরত্ব ২ মিটার হবে। নামাজ শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুরো মসজিদের দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে।

করোনা মহামারীতে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ধারাবাহিকতায় দোকান পাট, কলকারখানা ও বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান কয়েক ধাপে চালু করে নতুন সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তে করে বৃহস্পতিবার থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।

এতদিন এক গাড়িতে সর্বোচ্চ দুইজন বসার যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে যানবাহনে ৪ জন যাত্রী বসার বিধান রয়েছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা

কাতারে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭৯,৬০২ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬,৮৯৮ জন। আর এ পর্যন্ত ১৩ বাংলাদেশিসহ করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন ৭৩ জন।

https://youtu.be/AOsVS0scKMU