গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা


সুশান্ত আত্মহত্যার আগে ‘যন্ত্রণাহীন মৃত্যু’ লিখে গুগলে সার্চ করেন, #SushantSinghRajput
বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত


ঝুলে পড়ার কারণে দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর ময়নাতদন্তের রিপোর্টে সামনে এসেছে এই তথ্য।

সুশান্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল মুম্বাইয়ের কুপার হাসপাতালে। রিপোর্ট বলছে, ঝুলে থাকায় অ্যাসফিক্সিয়া-র কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে, তার থেকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এই অবস্থাকেই বলে অ্যাসফিক্সিয়া। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী, ঝুলে থাকায় এই অবস্থা তৈরি হয় সুশান্তের শরীরে। এটাই তাঁর মৃত্যুর কারণ।

https://www.youtube.com/watch?reload=9&v=AOsVS0scKMU&fbclid=IwAR2uzNvNhr33DxgecUtNgCLRx0IQH9bVpg07PtNAdS-HXQvnX560Q9-OqbQ

দেশবাসীকে স্তম্ভিত করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। শোকবিহ্বল বিনোদন, ক্রীড়া থেকে শুরু করে আপামর দেশবাসী। বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অন্ত্যেষ্টি হতে চলেছে সোমবার। তাঁর পরিবার ইতোমধ্য়েই মুম্বাই পৌঁছে গিয়েছে। রোববার তাঁর বান্দ্রার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, মিলেছে প্রেসক্রিপশন। তবে, মেলেনি কোনও সুইসাইড নোট। সোমবার মুম্বাইতেই হবে অভিনেতার শেষকৃত্য। রবিবার রাতেই সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা পাটনা থেকে মুম্বই পৌঁছেছেন।

মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। সেই আত্মত্যার তত্ত্বই সত্যি ধরে নিয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ও তাঁর ‘আত্মহত্যা’ নিয়েই আলোচনা চলছে। তবে, অভিনেতার পরিবার কিন্তু চমকে দিয়ে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

রোববার সকালে সুশান্তের বাড়ির পরিচারকের ফোন পায় মুম্বই পুলিশ। বাড়িতে এসে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁরা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে। সুশান্তের মামা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, ‘এটা হত্যা।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের অনুরোধ জানিয়েছেন তিনি।

সুত্র: এই সময়।