দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪,০০৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৮৯ জনে। এছাড়া ২৪ ঘন্টায় আরও ৪৩ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩০৫ জনে।
আজ বুধবার করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া নাসিমা সুলতানা জানান,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২৮১৫ করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৮৯ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

