চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।
বীমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।

