দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭৩৮ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮০৯ জন।
আজ রোববার (২৮ জুন) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত বছরের শেষদিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ৩০১ জন।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৬১৩ জন।
ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন জপানেও। সে কারণে ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে ভাইরাসটি প্রকোপ নিয়ন্ত্রণে সব দেশের প্রতি এ সংক্রান্ত পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। বিশেষ করে দুই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছেন তিনি।

