ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
করোনার মহামারির কারণে তিন মাস বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা দেয়া হয়েছিল। তবে তিন মাসের ভূতুড়ে বিল নিয়ে বিপদে আছেন গ্রাহকরা। তার উপরে হঠাৎ করেই তিন মাসের বিল জুনের মধ্যেই দেয়ার কথা বলা হয়।
সংশোধনে ছয়টি পদক্ষেপের মধ্যে যা থাকছে-
- কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা।
- বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা। (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে)
- একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা।
- মে ২০২০ মাসের বিদ্যুৎ বিল মিটার দেখে প্রস্তুত করা।
- মোবাইল ফোন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম ও অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেয়া।
- ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা।

