মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরঞ্জি তেহসিলের সাকা গ্রামে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। যার শরীরে হাত-পা কিছুই নেই । রয়েছে শুধু মাথা আর শরীর।
চিকিৎসকরা বলছেন, এটি একটি জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ জিনঘটিত রোগ।
গত ২৬ জুন জন্ম নেওয়া ওই শিশুটির জন্মের সময় থেকেই হাত-পা কিছুই নেই। মেডিক্যালের ভাষায় এটি একটি অটোজোমাল রিসেসিভ কনজিনিটাল ডিসঅর্ডার, যাকে চলতি ভাষায় বলা হয় ‘টেট্রা এমিলিয়া’।
শিশুটিকে কোলে নিয়ে রয়েছেন মা, এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে শিশুটিকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন না তার বাবা-মা।
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রভাকর তিওয়ারি বলছেন, ১ লাখের মধ্যে একজনের শরীরে এমন জটিল রোগ দেখা যায়। বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার নিক এর উজ্জল দৃষ্টান্ত।
সিরঞ্জির গান্ধী স্মৃতি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ সুরেশ আগরওয়াল জানিয়েছেন, হাত-পা বিহীন ওই শিশুর অন্য কোনও শারীরিক সমস্যা নেই। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

