জেফ বেজোসকে ‘কপিক্যাট’ বললেন ইলন মাস্ক



অ্যামাজনের স্বচালিত গাড়ি প্রযুক্তির ব্যবসায় গুরুত্ব দেয়াকে ভাল চোখে দেখছেন না মার্কিন গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এজন্য টুইটারে আমাজনের স্বচালিত গাড়ি উদ্যোক্তা প্রতিষ্ঠান কেনার খবর শুনে মাস্ক টুইট করে ‘কপিক্যাট’ বলেছেন।

অবশ্য আগেও তিনি অ্যামাজন প্রধানকে কপিক্যাট বলেছেন। ২০১৯ সালে আমাজন ৩ হাজার কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার ঘোষণা দিলে মাস্ক ওই মন্তব্য করেন। কারণ, আমাজনের আগেই ইলন মাস্কের স্পেসএক্স এ ধরনের পরিকল্পনার ঘোষণা দেয়।

সম্প্রতি স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান জুকসকে ১২০ কোটি মার্কিন ডলারে কিনছে আমাজন। জুকসকে কিনলে ভবিষ্যতে স্বচালিত প্রযুক্তির গাড়ি আমাজনের হাতে চলে আসবে।