চেক প্রজাতন্ত্রের বৃহত্তম শহর প্রাগে লকডাউনে ছিল অনেকদিন। সরকার প্রাগসহ দেশের কোনও জায়গাকেই করোনা মুক্ত বলে ঘোষণা না করলেও নাগরিকরা পার্টিতে মেতেছিলেন।
মঙ্গলবার শহরের হাজার-হাজার মানুষ রাস্তায় নেমে গেয়েছেন, নেচেছেন এবং মদও খেয়েছেন।
ভলটাভা নদীর ওপর দেড়শ’ বছরের পুরনো সেতু চার্লস ব্রিজ। সেই ব্রিজের ওপরই বসেছিল ‘করোনাভাইরাস ফেয়ারওয়েল পার্টি’!
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহরটিতে এখনও কারও মৃত্যু হয়নি। যদিও পুরো এই শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ২,৩৬৩ জন। এতে সুস্থ হয়ে উঠেছেন ১৫০৮ জন।
প্রাগের মানুষজন বাইরে বেরিয়ে এতটাই আনন্দিত যে, তারা প্রাগের বিখ্যাত ব্রিজের ওপর করোনাভাইরাসের ‘ফেয়ারওয়েল পার্টি’র আয়োজন করেন। সেই পার্টিতে যোগ দিয়েছিলেন প্রায় হাজার খানেক মানুষ।
রীতিমতো একে-অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হয়েই পার্টি করেন তারা। সামাজিক দূরত্ব কী, তা যেন বেমালুম ভুলে গিয়েছিলেন প্রাগের বাসিন্দারা।

