বিনামূল্যে কোর্সের সুযোগ দিচ্ছে লার্নিং ল্যাব


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

১০০ জনকে পাঁচটি বিষয়ের ওপর বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে লার্নিং ল্যাব। বিষয়গুলো হচ্ছে মাল্টিমিডিয়া ডিজাইন, মোশন ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এবং অ্যানিমেশন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসিফ ইসলাম আবির বলেন, ‘বর্তমানে মাল্টিমিডিয়া বিভিন্ন কাজে লাগে এবং এর মাধ্যমে কাজের ব্যাপক চাহিদা রয়েছে। সেই ভাবনা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।’

মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন নিয়ে কাজ করা আসিফ ইসলাম আবিরের মতে, ‘বিশ্ববাজার থেকে শুরু করে দেশের চাকরি ক্ষেত্রে মাল্টিমিডিয়ার নানারকম কাজের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও এই খাতে দক্ষ জনবল অনেক কম।

এছাড়াও বর্তমানে করোনাভাইরাস মহামারিতে প্রায় সবকিছুতে ব্যাঘাত ঘটলেও তথ্যপ্রযুক্তি উল্টো বেগবান হয়েছে। তাই এই সময়কে কাজে লাগিয়ে চাইলে অনেকেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন।’

লার্নিং ল্যাবের সিইও জানান, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে তার প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সে প্রথম ১০০ জনকে শতভাগ বৃত্তি প্রদান করছে। এতে করে যারা সত্যিকার অর্থেই কাজ শিখতে চান কিন্তু তেমন কোনও সুযোগ পাচ্ছেন না বা আর্থিক সংকটের কারণে শেখা হয়ে উঠছে না তারা শেখার সুযোগ পাবেন।