সোমবার (৭ জুলাই) কুমিল্লায় নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্য দিয়ে কুমিল্লায় করোনার সংক্রমণ চার হাজার ছাড়িয়ে গেছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ২৫ জন।
এছাড়া, নতুন করে আরও দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৪ জন।
সোমবার বিকেলে সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১ জন, লাকসামে ৯, মনোহরগঞ্জে ১৩, দাউদকান্দিতে ৬, বুড়িচংয়ে ২, লালমাই ৫, আদর্শ সদরে ২, ব্রাক্ষণপাড়ায় ১, চান্দিনায় ৩, হোমনায় ১৩, দেবিদ্বার ৭, তিতাসে ৬, চৌদ্দগ্রামে ১৮, বরুড়ায় ১০ ও সদর দক্ষিণে ৮ জন রয়েছেন।
এদিকে সোমবার প্রাপ্ত ফলাফল অনুসারে, কুমিল্লা নগরীতে ২৯ জন, সদর দক্ষিণে ১ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন, চান্দিনায় ১০ জন ও বরুড়ায় ২৩ জনসহ ৭২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা এক হাজার ৮৩৪ জন। নতুন করে ২৪ ঘণ্টায় চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় দুইজন মারা যান।

