করোনার মাঝেই দেশজুড়ে বন্যার আশংকা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের মাঝেও দেশজুড়ে সৃষ্টি হয়েছে বন্যার আশংকা। যার প্রভাব ঢাকা মহানগরীতেও পড়তে পারে বলে ধারণা করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

চলমান বন্যা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আগামী এক বা দুদিনের মধ্যে ভারতের আসাম, মেঘালয়সহ উজানে ভারি বৃষ্টিপাত হবে। যার পানি আবারও চাপ বাড়াবে দেশের প্রধান নদীগুলোতে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে দীর্ঘমেয়াদি ও বড় ধরনের বন্যার শঙ্কা তৈরি হয়েছে। যা এক মাসের বেশি সময় অবস্থান করতে পারে।

তিনি বলেন, ঢাকার আশপাশের বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি ইতোমধ্যে বেড়েছে। ঢাকার দোহার ও মুন্সিগঞ্জের নিম্নাঞ্চলে এরই মধ্যে বন্যার প্রভাব পড়েছে। আসন্ন বন্যা ঢাকার নিম্নাঞ্চল ও নারায়ণগঞ্জ প্লাবিত হওয়ার শঙ্কা অনেক বেশি।

এছাড়াও ঢাকা মহানগরীর পূর্ব দিকে শহররক্ষা বাঁধ না থাকায় পানির চাপ বেশি হলে ডেমরা, বনশ্রীসহ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ড্রেনের তুলনায় নদীর পানির উচ্চতা বাড়লে নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানান তিনি।