চীনের গুইজু প্রদেশের আনশুন শহরে মঙ্গলবার শিক্ষার্থীদের বহনকারী একটি বাস হ্রদের পানিতে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাসটি একটি সেতু অতিক্রমের সময় পানিতে পড়ে যায়। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল।
বাসটিতে মোট ৩৭ জন আরোহী ছিল, তবে তার মধ্যে কতজন শিক্ষার্থী ছিল তা জানা যায়নি।
বাসটির চালকও মারা গেছে বলে জানা যায়। আরও জানা যায়, ওই চালক ১৯৯৭ থেকে ওই রুটে গাড়িয়ে চালিয়ে আসছিলেন।

