এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সরকারের খাতায় নিজেদের এমপিওভুক্তির করার দাবিতে এবার করোনা সংক্রমণের মধ্যেই বুধবার (৮ জুলাই) মানববন্ধন করেছে বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।

এসময় শিক্ষকরা জানান, এমপিওভুক্ত ৩১৫টি কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের চার হাজার শিক্ষক নন-এমপিও রয়েছেন।

সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এমপিওভুক্ত কলেজে চাকরি করেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা সরকারি সুবিধা পাচ্ছেন না।

দীর্ঘদিন আমরা মানবেতর জীবনযাপন করলেও সরকারের পক্ষ থেকে নীতিমালা প্রণয়ন করে এমপিওভুক্তির উদ্যোগ নেই।

অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের নেতারা জনবল কাঠামোতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবি জানান।

সমাবেশে নেতারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয় না।

কোনো কোনো প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ থেকে ৮ হাজার টাকা সম্মানী দেওয়া হলেও কয়েকমাস ধরে তাও দেওয়া হচ্ছে না।

এ ছাড়া দেশের বেশিরভাগ কলেজ থেকে কোনো টাকাই দেওয়া হয় না। এসব প্রতিষ্ঠান থেকে বিগত ২৮ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন সেক্টরে কর্মে যোগদান করেছেন। এমতাবস্থায় শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন।