চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের আনিসুর রহমানের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্রের মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর গ্রামের আনিসুর রহমানের দুই যমজ পুত্র লিয়ন ও অনন ৭ জুলাই দুপুরে খেয়ে ঘরে ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় লিয়নকে সাপে কামড়ায়। সাপে কামড়ানোর বিষয়টি প্রথমে অভিভাবকরা তেমন গুরুত্ব দেননি।
পরে লিয়নের অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

