দেশে করোনা সংক্রমণের কারণে ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়। আগামী ১২ জুলাই থেকে পর্যায়ক্রমে সারাদেশে সকল জেলার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে।
তবে প্রাথমিক পর্যায়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে কুষ্টিয়া জেলার আইনজীবীদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হবে।
আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ কারণে বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে সরকার ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করেছে। গত ৯ মে এ বিষয়ে জারি করা অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়েছে।

