নেপালে ভয়াবহ ভূমিধ্বসে ১০ জন নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনা সংক্রমণের মধ্যেই নেপালে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছে সেইসাথে নিখোঁজ আরো ১৫ জন। শুক্রবার কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কাস্কি ও লামজং জেলায় একাধিক ভূমিধসে অন্তত ১০ জন মারা গেছে। এদের মধ্যে কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছে।

পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, রাত আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদির একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। যখন ভূমিধসের ঘটনা ঘটে, তখন তারা জন্মদিন উপলক্ষে একটি বাড়িতে জড়ো হয়েছিল।

এদিকে পোখারায় পৃথক ভূমিধসে নিহত হয়েছে আরো তিনজন। কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়ে বন্ধ হয়ে গেছে।