এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হল ভারতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24
Del6112281


ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১৫৯০ একর জমির উপর এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। শুক্রবার এক ভিডিও কনাফারেন্সিংয়ের মাধ্যমে মোদি এই সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন।

এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে, এই সোলার প্ল্যান্ট থেকে ২৪ শতাংশ বিদ্যুত সরবরাহ করা হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেসনকে। বাকি ৭৬ শতাংশ বিদ্যুত সরবরাহ করা হবে মধ্যপ্রদেশের বিভিন্ন সংস্থাকে। একইসাথে এই প্ল্যান্ট-এর জন্য প্রতি বছর ১৫ হাজার টন কার্বন-ডাই অক্সাইড বাতাসে কম মিশবে।

উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, সৌরশক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির একটি প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি খাঁটি এবং সুরক্ষিত। একইসাথে এর প্রতুলতাও অনেক বেশি। পাশাপাশি একটি সুস্থ পরিবেশের রক্ষার ভিত্তি হিসাবে কেবল রাজ্যকেই নয় গোটা বিশ্বকে সাহায্য করবে।

মোদি আরও বলেন, আজ রেওয়া সত্যিই ইতিহাসের তৈরি করেছে। রেওয়া মা নর্মদা এবং সাদা বাঘের নাম দিয়েই এতদিন পরিচিত ছিল। এখন এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও এতে যুক্ত হল। এই জন্য মধ্যপ্রদেশের সমস্ত মানুষকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।