যে যন্ত্রে দিনে এক লাখ করোনা টেস্ট সম্ভব


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

সম্পূর্ণ অটোমেটিক যন্ত্র, Cobas 6800।  যা ব্যবহার করে প্রতিদিন ১ লাখ করোনা টেস্ট করা যাবে। সম্প্রতি ভারতের পশ্চিমবাংলাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সুইজারল্যান্ড ভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা থেকে এই মেশিন আনা হচ্ছে।

মেশিনটি মে মাসে অর্ডার দেওয়া হয়েছিল, ধারণা করা হচ্ছে আগস্টের মাঝামাঝি সময় সেটি পৌঁছে যাবে। ৬ হাজার ৮শটি টেস্টিং মেশিন কিনছে রাজ্যের সরকার।

বর্তমানে পশ্চিমবঙ্গে গড়ে প্রতিদিন ১০ হাজারের বেশি করোনা টেস্ট করানো হচ্ছে। নতুন যন্ত্র এলে সেই সংখ্যা দাঁড়াবে ১ লক্ষে। এছাড়া  মেশিন আসার পরে খরচও অনেকাংশে কমে যাবে।

যন্ত্র ব্যবহারের জন্য এরই মধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের বেশ কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে বলে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়।