করোনা: পুলিশে আক্রান্ত প্রায় ১৩ হাজার, সুস্থ ৮৯৮৭


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা সংক্রমণে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এই ভাইরাসে এখন পর্যন্ত পুলিশের ১২ হাজার ৫৮২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আক্রান্ত দুই হাজার ৪৩৪ জন।

রোববার (১২ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত ১২ হাজার ৫৮২ জনের মধ্যে ডিএমপিতেই দুই হাজার ৪৩৪ জন। তবে আক্রান্তদের মধ্যে আট হাজার ৯৮৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তদের সংস্পর্শে আসায় ১৩ হাজার ৪০৬ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং চার হাজার ৮৬৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৪ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।