ক্যানসারের কাছে হেরে পৃথিবীর কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে চলে গেলেন বলিউড অভিনেত্রী দিব্যা চৌকসি। তার মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করেছেন তার ফুপাতো বোন সৌম্যা অমিশ বর্মা।
তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ফুপাতো বোন দিব্য চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ক্যানসারের কারণে। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসেবেও পরিচিত ছিল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন দিব্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমি মৃত্যুশয্যায় রয়েছি। তিনি লেখেন, আমি যা বলতে চাইছি সেটা হয়তো শব্দ দিয়ে বোঝাতে পারব না। গত কয়েক মাস যাবৎ আমি পালিয়ে বেড়িয়েছে, চারদিকে অনেক প্রশ্ন…সময় এসে গেছে তোমাদের সকলকে বলবার-আমি মৃত্যুশয্যায়…কিন্তু এমনটাও ঘটে, আমি খুব শক্তিশালী যদিও…ফিরে আসব এমন এক জীবন নিয়ে যেখানে কোনো যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, তোমরা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলে”।
২০১৬ সালে হ্যায় আপনা দিল তো আওয়ার মতো ছবিতে অভিনয় করেছেন দিব্যা।

