বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মার পানি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, সোমাবার সকাল ৬টায় পরিমাপকৃত তথ্য অনুয়ায়ী হঠাৎ করে রাজবাড়ী সবগুলো পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মা নদীর পানি ০.১৪ মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.০৪মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই মুহূর্তে পদ্মা নদীর ৮.৬৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা নদীর পানি ০.১৫মিটার বৃদ্ধি পেয়ে ৮.৯২ মিটার এবং পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ০.২২মিটার বৃদ্ধি পেয়ে ১০.৩২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই দুটি পয়েন্টে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে। বিশেষ করে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়িয়া এবং রতনদিয়া ইউনিয়নের প্রায় ৩০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছে।