বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় আসামী ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সকাল ১১ টায় র্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজার ব্রিফিং এর বিস্তারিত জানানো হবে।
এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে মাস্টার আবুল বাশারের অবহেলার কারণেই ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যে পাওয়া গেছে, মাস্টারের লঞ্চ চালনায় ত্রুটির কারণেই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছে। ঘটনার সময় মাস্টার আবুল বাশার নাসিরকে চালানোর দায়িত্ব দিয়েছিলেন।

