এইচএসসি পাস করেই ডাক্তারি, র‍্যাবের অভিযানে আটক ৩


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীর ডেমরার হাজীনগরের এসএইচএস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিকসের মালিক শওকত হোসেন সুমন! মাত্র এইচএসসি পাস করেই নিজেকে বড় ডাক্তার পরিচয় দিতেন তিনি।

রোববার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ভুয়া চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৩।

জানা যায়, ভুয়া ডাক্তার সুমন প্রকৃতপক্ষে এইচএসসি পাস। প্যারামেডিক্যাল কোর্স করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গত তিন বছর যাবৎ ডেমরায় হাসপাতাল পরিচালনা করে আসছিলেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতে হাসপাতালের মালিক ভুয়া ডাক্তার শওকত হোসেন সুমনকে ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের জেল অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট অসীম মণ্ডলকে ভুয়া রিপোর্টে সহযোগিতা করায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। ফার্মেসি পরিচালক মো. কাকন খানকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় সরকার নিষিদ্ধ ওষুধের বড় চালানসহ, যৌন উত্তেজক ওষুধ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। হাসপাতালের ল্যাবে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করানো হতো এবং টেস্টের রিপোর্ট বিভিন্ন নামে সুমন নিজেই দিতেন।