কু‌ড়িগ্রা‌মে বন‌্যার পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কু‌ড়িগ্রামের ‌চিলমারী‌তে বন‌্যার পা‌নি‌তে ডু‌বে আ‌দিলা (১০) না‌মে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৪ জুলাই) দুপু‌রে উপ‌জেলার রমনা ইউ‌নিয়‌নের মাস্টার পাড়া ওয়াবদা বাঁধ এলাকায় গোসল কর‌তে নে‌মে শিশু‌টি নি‌খোঁজ হয়। প‌রে ফায়ার সা‌র্ভিসের ডুব‌রি দল বিকাল চারটায় শিশু‌টির লাশ উদ্ধার ক‌রে।

চিলমারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) আ‌মিনুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত আ‌দিলা ইউ‌নিয়‌নের মাস্টার পাড়া গ্রা‌মের আ‌মিনুল ইসলা‌মের মে‌য়ে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, আ‌দিলার বাবা রংপু‌রে রিকসা চালায়। বন‌্যায় বা‌ড়ি‌তে পা‌নি ওঠায় রমনা ইউ‌নিয়‌নের ওয়াবদা বা‌ঁধে গত ৫ দিন ধ‌রে প‌লি‌থিনের ঘর ক‌রে আশ্রয় নি‌য়ে মা‌য়ের সা‌থে বসবাস কর‌ছে আ‌দিলা। শুক্রবার দুপুর পৌ‌নে একটার দি‌কে আরও দুই শিশুসহ বাঁ‌ধের ঢা‌লে বন‌্যার পা‌নি‌তে গোসল কর‌তে না‌মে আ‌দিলা।

এসময় বন‌্যার পা‌নি‌তে নি‌খোঁজ হয় সে। প‌রে রংপুর থে‌কে ফায়ার সা‌র্ভিসের ডুব‌রি দল এ‌সে উদ্ধার অ‌ভিযান শুরু ক‌রে। প্রায় ১ ঘন্টার উদ্ধার অ‌ভিযান শে‌ষে বিকাল ৪ টার দি‌কে আ‌দিলার মর‌দেহ উদ্ধার ক‌রে ডুব‌রি দল।

আ‌দিলার সা‌থে গোসল কর‌তে নামা মাছুমা (১০) জানায়, গোসল করার সময় হঠাৎ স্রো‌তে ভে‌সে ‌যে‌তে থা‌কে আ‌দিলা। তখন আফ‌রিন না‌মে অপর শিশু তার হাত ধ‌রে তা‌কে কা‌ছে নি‌য়ে আসে।

কিন্তু স্রো‌তের তো‌ড়ে আবারও ভে‌সে যায় সে। তখন মাছুমা তার চুল ধ‌রে তা‌কে আটকা‌নোর চেষ্টা ক‌রে। কিন্তু সেও আদিলার সা‌থে স্রো‌তে ভে‌সে যে‌তে থাক‌লে আদিলার চুল ছে‌ড়ে দেয়। এসময় স্রো‌তে পা‌নি‌তে ডু‌বে যায় আদিলা।

ও‌সি আ‌মিনুল ইসলাম জানান, বন‌্যার পা‌নি‌তে গোসল কর‌তে নে‌মে শিশু‌টির মৃত‌্যু হ‌য়ে‌ছে। স্থানীয়ভা‌বে মর‌দেহ দাফ‌নের ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি