দেশজুড়ে চলমান করোনা সংক্রমণে নাটোরের বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত রোগীদের একজন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, ‘১৫ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করেছিলেন। আজ ১১ দিন পরে তার পজেটিভ ফলাফল আসে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নাটোরে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলে পরীক্ষা যেমন দ্রুত হতো, তেমনি করোনাভাইরাস সংক্রমণের হারও কমে যেত।
আমি সচেতন বলেই নমুনা দেয়ার পর থেকেই হোম আইসোলেশন এ আছি। কিন্তু, যারা সচেতন নন নমুনা দেয়ার পরে তারা তো দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এতে সংক্রমণ বেড়ে যাচ্ছে।’ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান।
এছাড়াও সিংড়া উপজেলার তিনজন, বড়াইগ্রামের দুইজন ও নাটোর সদরে একজন আক্রান্ত হয়েছেন।
এদিকে, নাটোর শহরের বঙ্গজ্জল এলাকায় ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিংড়া উপজেলার মল্লিক এলাকার এক রাজমিস্ত্রি ও তার ১৫ বছরের ছেলে শিক্ষার্থী এবং চৌগ্রাম এলাকার একজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

