করোনায় আক্রান্ত পঞ্চগড়ের জেলা প্রশাসক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনায় আক্রান্ত হয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষাগারে জেলা প্রশাসকসহ পঞ্চগড়ের ১৪ জনের করোনা ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তবে তিনি সুস্থ্য রয়েছেন। এমনকি করোনার কোন উপসর্গও তার মধ্যে নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সন্দেহবশত তার করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে জানান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের করোনা ধরা পড়ে। তবে তিনি পুরোপুরি সুস্থ্য রয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

এ নিয়ে জেলায় মোট ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ১৬৫ জন।