পল্লবী থানায় বিস্ফোরণ, আহত ৫


breaking news @paperslife

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

তিনি জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), এসআই সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমির (২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন আহত হয়েছেন। বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।