আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর বুধবার (২৯ জুলাই) সকালে জানায়, ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকাতে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তারা জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।
তবে আজ ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

