অর্জুন কাপুরের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিনীতি


অর্জুন কাপুরের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিনীতি

‘অর্জুন আমাকে অত্যন্ত স্নেহ করেন। ক্যারিয়ারে অনেক গাইড করেন, ভুল হলে ধরিয়ে দেন। আমি তার ব্যপারে ভীষণ সচেতন। তার বিরুদ্ধে আমাকে কেউ কিছু বলে কখনোই পাড় পাবেন না। তার (অর্জুন) সাথে আমার কোন অভিনেতা-অভিনেত্রী সম্পর্ক নয়। আমি তার সাথে বন্ধুর মত মিশি, সেও তাই। সে খুব সহজ ভঙ্গিতেই আমার কাছে এসে বলে , এটা করো, এটা করো না। আমিও তাই। এটাই আমাদের মাঝে সত্যিকার সম্পর্ক।‘ কথাগুলো বলছিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া।

অর্জুন কাপড় এবং পরিনীতি চোপড়া দুজনেই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন যশরাজের ইশ’কে জাদে সিনেমা দিয়ে এবং ঠিক তখন থেকেই দুজনের বন্ধুত্বের শুরু হয়।

মাঝে দুজনের বন্ধুত্ব নিয়ে বলিউডে অনেক রকম গুঞ্জন শোনা গেলেও পরিনীতি ছাপ জানিয়ে দিলেন তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।