বন্যার্তদের সাহায্যার্থে রাজবাড়িতে চলছে ‘সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসে’ এর সাপ্তাহিক ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচি ২০২০। তারই ধারাবাহিকতায় (৬আগস্ট) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২:৩০পর্যন্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩৬নম্বর যদু ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন ডাক্তার এবং সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসের সভাপতি এবং সাধারণ সম্পাদক।অনুষ্ঠান শেষে তাদের সাথে কথা বলে জানা যায়,সকলের সার্বিক সহযোগিতায় তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি সুষ্ঠভাবে সম্পূর্ন হয়েছে।
এছাড়াও সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসের বর্তমান সভাপতি জুবায়ের আল মাসুম বলেন,গত ৩আগস্ট আমাদের কর্মসূচির প্রথম দিন ছিলো।প্রথদিনের মত দ্বিতীয় দিনও খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। সকলের কাছে অনেক কৃতজ্ঞতা ঙ্গাপন করছি,আমাদের কে সহযোগিতা করার জন্য।
“সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসে” এর বর্তমান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, তারা বন্যার্তদের জন্য সর্বোচ্চ সাহায্য-সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তারা এক সপ্তাহ ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করে যাচ্ছেন। এতে করে যারা বানভাসি মানুষ আছেন তারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। তিনি পরিশেষে বলেন, আমরা আল্লাহ তায়ালার দয়ায় যেন সমাজের অসহায়, অবাঞ্চিত এবং বানভাসি মানুষদের পাশে থেকে তাদের জন্য সর্বোচ্চ সেবা,সহযোগিতা করতে পারি।

