জুলাইয়ে দেশে ৩৪ কোটি ৩৫ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা


রেমিট্যান্স কমেছে আগস্টে

এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ১৫ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে যে রেমিটেন্স আসে তার প্রায় অর্ধেক পাঠান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা।

স্বাধীনতার পর থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে। এতদিন দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে গত সাত মাস ধরে আমিরাতকে ডিঙিয়ে দ্বিতীয় অবস্থানে থাকছে যুক্তরাষ্ট্র।

এর ফলে গত অর্থবছর যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের পরিমাণ প্রথমবারের মত ২০০ কোটি ডলার ছাড়িয়ে ২৪০ কোটি ডলারে পৌঁছায়।