এবারের শান্তিতে নোবেল পুরষ্কার পাচ্ছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস।
আজ শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়ের নোবেল ইন্সটিটিউট ১০৩তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
আরও পড়ুনঃ সাহিত্যে নোবেল পুরষ্কার জিতলেন ফরাসি লেখক আনি এর্নো
নোবেল কমিটি বলছে, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ। শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন।
নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমান ভাগে ভাগ করে নেবেন তারা।

